ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির  এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নুরুল আমিন চৌধুরী আরমান যশোরের সেই প্রিয়া এবার ইয়াবাসহ আটক সাধারণ মানুষের পাশে নেতা-কর্মীদের দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে নামিদ জখম গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা-লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

সূত্র : বাসস

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় : ১০:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬