ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির  এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নুরুল আমিন চৌধুরী আরমান

সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে ঈদে কোথাও কোনো সমস্যা হয়নি : অর্থমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে কোথাও কোনো সমস্যা হয়নি।”

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফের সফররত এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর রমজান শুরু হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট থাকা সত্ত্বেও এবার ঈদে পরিবহন সংকট ও ভাড়া বাড়েনি। এতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে এবং ফিরতে পেরেছে। রমজানে দ্রব্যমূল্যও স্থিতিশীল ছিল। এবার সঠিক সময়ে বেতন দেওয়ার কারণে গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে অস্থিরতা তৈরি হয়নি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ কর্মসূচি চলছে এবং কর্মসূচি এগিয়ে নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনাও চলছে। কর্মসূচির বিপরীতে যেসব শর্ত রয়েছে, সেগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। সব একসঙ্গে করা যাবে না, আসন্ন এপ্রিল মাসে ওয়াশিংটনে আইএমএফ-এর বসন্তকালীন বৈঠকে সকল বিষয়ে আলোচনা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর আগের অর্থনীতির খারাপ অবস্থা আমরা পেয়েছি। ব্যাংকিং সেক্টর, শেয়ারবাজার খারাপ অবস্থায় আছে এবং কর-জিডিপি হারও অনেক কম। অর্থনৈতিক সংস্কার এবং বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এসব সংকট উত্তরণ সম্ভব।

তিনি বলেন, ‘আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন-ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, কৃষিঋণ মওকুফের কাজ করছি। সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, এজন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ডিরেগুলেশন রিফর্মস, ব্যবসা সহজীকরণ, ব্যবসায়ের খরচ কমানোর বিষয়ে নজর দেওয়া হচ্ছে এবং আগামী বাজেটেই এসবের প্রতিফলন থাকবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে ঈদে কোথাও কোনো সমস্যা হয়নি : অর্থমন্ত্রী

আপডেট সময় : ১০:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬