ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর : ডিসি মো. রায়হান কবির  এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাই-ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নুরুল আমিন চৌধুরী আরমান যশোরের সেই প্রিয়া এবার ইয়াবাসহ আটক সাধারণ মানুষের পাশে নেতা-কর্মীদের দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে নামিদ জখম গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেপ্তার

চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটে বানিয়াছড়া বাজার থেকে প্রায় ২০০ মিটার উত্তরে ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী “লাল সবুজ পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একইমুখী একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—ঢাকার উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।

চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬