ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২৬:যশোর মনিরামপুরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের আন্দামান সাগর ট্র্যাজেডি: বুকফাটা আর্তনাদ, কোথায় মানবপাচারকারী শাকের মাঝি ও সাইফুল? যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান ! আমরা ঘটনাস্থলে ছিলাম না”—লামার দাঙ্গা মামলায় ভুক্তভোগীদের আর্তনাদ সাতকানিয়া পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের আশ্বাস বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ব্যতিক্রমী ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার ১৭ই এপ্রিল রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া রাজা মিয়ার বাড়িতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। দলের দুঃসময়ের কাণ্ডারি ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন এবং সাংগঠনিক সংহতি জোরদারের আহ্বানে মুখর ছিল এই আয়োজন।

‎রাজপথের আন্দোলন-সংগ্রামে নিবেদিতপ্রাণ ত্যাগী নেতাকর্মীদের সম্মান জানাতে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এক ছাদের নিচে সমবেত হন। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি রাজা মিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি তার বাসভবনের ছাদে অনুষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে আয়োজিত হলেও এতে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন।

‎সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শরিফ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল মির্জা (সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল)।

‎এছাড়াও উপস্থিত ছিলেন তাওলাদ হোসেন (সাবেক সভাপতি, ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল), আতাউর রহমান প্রিন্স (সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি), আলী নুর (সাবেক যুগ্ম আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দল), সোলেমান পলাশ (সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি), হাজী জহিরুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি, ২নং ওয়ার্ড বিএনপি)সহ সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদুল, জাকারিয়া, শারজাহান, মনসুর, শামিম, শাহজাহান, রাজ্জাক, লিটন, শাহিন, বাহার, আনোয়ার, মহসিন, লিটন মোল্লা, আবদুর রহিম, নুরুজ্জামান, অলিউল্লাহ, জসিম, দুলাল, তানজিম শুভ, শফিকুল, সেলিম, সিয়াম, মনির হোসেন, রবিন, মিলটন, নাইমসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে দলের জন্য নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয় না, যা সংগঠনের জন্য অশুভ সংকেত। তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে দলকে শক্তিশালী করতে কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, তারাই দলের প্রকৃত শক্তি। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করলে সংগঠন কখনোই শক্তিশালী হতে পারে না। আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মীদের পাশে থেকে তাদের সুখে-দুঃখে অংশগ্রহণ করাই একজন নেতার মূল দায়িত্ব।” তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

‎আয়োজক রাজা মিয়া জানান, সংগঠনের কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখা এবং যারা অবহেলিত বোধ করছেন, তাদের অনুপ্রাণিত করতেই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
‎উষ্ণ আতিথেয়তা, পারস্পরিক সৌহার্দ্য এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬