শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি :নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে কাদীরীয়া চিশতীয়া তরীকার উদ্যোগে অলীকুলের শিরমণী পীরানে পীর, দস্তগীর মাহাবুবে সোবহানী, কুতুবের রাব্বানী গাউছে সামদানী হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর ৭৮তম বার্ষিক উরশ মোবারক ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ও ১৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ দুইদিনব্যাপী নারায়ণগঞ্জের চৌধুরী বাড়ি, গোদনাইল এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ সাইফুল ইসলাম বিপ্লবী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুফতি শাহ নেওয়াজ বিপুবী, কুঠনপুর জামে মসজিদের সম্মানিত ব্যক্তিত্ব।
উরশ পরিচালনায় ছিলেন মোঃ রিপন সাহেব (বিশিষ্ট ব্যবসায়ী, হিরাঝিল), মোঃ কাশেম (সাবেক সেক্রেটারী, আদর্শ বাজার), সৈয়দ সিরাজুল ইসলাম (গোকন শাহ্), শার জাহান (লাকী বাজার), মোঃ শফিক ভান্ডারী, মোঃ সুলেমান ভান্ডারী, সৈয়দ জুয়েল, সৈয়দ হোসেন, শাফিন, আনিছ মিয়া চিশতি, সোহেল (এনায়েতনগর), আমির হোসেন ভান্ডারী, হারুন (ব্যবসায়ী), মোঃ আশিক কাজী (চিন্তিয়া তরিকা), শারজাহান ভান্ডারী ও মনির (সমাজসেবক)।
উরশ মোবারক উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এতে মিলাদ মাহফিল, জিকির-আযকার, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দ এতে অংশগ্রহণ করেন এবং পীরানে পীর হযরত আব্দুল কাদির জিলানী (রঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ক্বারী মোহাম্মদ সাইফুল ইসলাম বিপ্লবী বলেন, পীরানে পীর হযরত আব্দুল কাদির জিলানী (রঃ)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয়। তিনি সত্য, ন্যায় ও তাকওয়ার পথে চলার শিক্ষা দিয়েছেন। তাঁর দেখানো পথে চললে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















