ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ হলো ৪ মেধাবী ছাত্রীর কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন চাল আমদানির শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন আমদানি টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ সড়ক নিরাপত্তায় একসাথে কাজের অঙ্গীকার: কাঁচপুর হাইওয়ে ওসি হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার ঘোষণা: আসন্ন ইউপি নির্বাচনে দক্ষিণ ভুর্ষি: চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আবুল কাসেম 

যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ হলো ৪ মেধাবী ছাত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনাবেতনে ভর্তির সুযোগ পেলেন অস্বচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী।

মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির ২৪তম সভায় ১৬টি আবেদনপত্র যাচাই বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

তারা হলেন-সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাহবুর সানার মেয়ে তাজমিরা খাতুন, তালা উপজেলার শাহাদত হোসেন জমাদ্দারের মেয়ে তাসনিম সুলতানা বৃষ্টি, খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেবাশীষ মন্ডলের মেয়ে বৃষ্টি মন্ডল ও বাগেরহাট জেলার স্মরণখোলা উপজেলার আব্দুর রহমান খলিফার মেয়ে সুমাইয়া।

মেডিকেল ভর্তি যুদ্ধে অংশ নিয়ে কৃতকার্য হয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান নাই এই মেধাবীরা। বিকল্প বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সামর্থও নেই তাদের পরিবারের। তাই মেডিকেল কলেজটির ১৫তম ব্যাচে মেধাবী ও অস্বচ্ছল কোটায় টিউশন ফি এবং ভর্তি ফি ছাড়া ভর্তির সুযোগ পেয়ে আবেগাপ্লুত ছাত্রীরা মহান সৃষ্টিকর্তা এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাত্রীরা।
সন্তান ভর্তির সুযোগ পাওয়ায় খুশিতে কেঁদে ফেললেন অভিভাবকদের। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, সারাজীবনের স্বপ্ন চিকিৎসক হবার সুযোগ পেয়েছে প্রিয় সন্তানরা।

গভর্নিং বডির সভায় সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বিএমএন্ডডিসি ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনিত ১০ জন ছাত্রী এবং তাদের অভিভাবকদের সাক্ষাতকার গ্রহণ করা হয়। যাচাই বাছাই শেষে চার জনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। এরপর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

মেডিকেল কলেজের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।

উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসানাত মো: আহসান হাবীব, ডা. নাজমুন নাহার, রাহেলা রহমত উল্লাহ, অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, ডা. সুস্মিতা নার্গিস, ও সদস্য সচিব আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ হলো ৪ মেধাবী ছাত্রীর

আপডেট সময় : ০৪:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬