ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ হলো ৪ মেধাবী ছাত্রীর কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন চাল আমদানির শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন আমদানি টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ সড়ক নিরাপত্তায় একসাথে কাজের অঙ্গীকার: কাঁচপুর হাইওয়ে ওসি হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার ঘোষণা: আসন্ন ইউপি নির্বাচনে দক্ষিণ ভুর্ষি: চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আবুল কাসেম 

বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আমির হোসেন যশোর জেলা প্রতিনিধি: যশোরে সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ মরিয়ম খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত সকিনা বেগম বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

পুলিশ জানায়, সকিনা বেগমের ছেলে শহিদুল গতকাল সকাল ৯টার দিকে দোকানে চলে যান। সকালে যাওয়ার আগে তাঁর স্ত্রী মরিয়ম তাঁকে বাইরে খেয়ে নিতে বলেন।

এ সময় শহিদুল তাঁর মায়ের খোঁজ করলে তাঁকে বলা হয়, তাঁর মা বাইরে গেছেন। রাত ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তাঁর মাকে দেখতে না পেয়ে আবারও খোঁজ নেন। তখনো তাঁর স্ত্রী তাঁকে জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি।

এ নিয়ে সন্দেহ লাগলে একপর্যায়ে শহিদুল থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল। পরে তিনি ও তাঁর বোন শাহিদা বেগম লাশটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, শহরের বেজপাড়া থেকে বস্তাবন্দী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই পুরো ঘটনা ব্রিফিং করে জানানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু

আপডেট সময় : ০৪:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬