ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস  সিংড়ায় পানির সঙ্কট দূর করতে যুবদল নেতার টিউবওয়েল স্থাপন সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এ নিয়োগ দেওয়া হয় বলে সোমবার রাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ১৮ অনুচ্ছেদ মতে ২৫ জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সুপ্রিমকোর্ট থেকে তাদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

আপডেট সময় : ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫