ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২

“ঠাকুরদীঘির গাউছিয়া সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানান অসঙ্গতি। ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা”

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

সাতকনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় অবস্থিত গাউছিয়া সুইটস এন্ড বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য প্রস্তুত ও ময়লা পানি ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। পরিদর্শনকালে বেকারীটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বেকারী পণ্য তৈরিতে ময়লা পানি ব্যবহার এবং উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার মতো গুরুতর অসঙ্গতি পাওয়া যায়।

এসব অনিয়মের জন্য ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি করলে কঠোরভাবে দৃষ্টিভঙ্গি করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ভোক্তারা উপজেলা প্রশাসনের এমন সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এতে অসাধু ব্যবসায়ীরা সচেতন হবে এবং খাদ্যে ভেজাল রোধ হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

“ঠাকুরদীঘির গাউছিয়া সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানান অসঙ্গতি। ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা”

আপডেট সময় : ০২:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫