ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাটিকান সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বুধবার তিনি ভ্যাটিকান পৌঁছাবেন এবং সেখানে পোপ চতুর্দশ লিও’র সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০০ বছরে এবারই প্রথম ব্রিটেনের কোনো রাজা পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনায় অংশ নেবেন।

মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে কেলেঙ্কারিতে জড়িত তার ভাই প্রিন্স অ্যান্ড্রু সম্পর্কে নতুন তথ্য প্রকাশের পর এই সফর ব্রিটিশ রাজার জন্য বেশ কঠিন সময়ে হচ্ছে।

পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় তার উত্তরসূরি হিসেবে লিও দায়িত্ব গ্রহণের পর রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার রাজা চার্লস এবং পোপ লিও একসঙ্গে প্রার্থনা করবেন।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, দুই দিনের এই সফর ক্যাথলিক গির্জা এবং ইংল্যান্ডের গির্জার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।

৭৬ বছর বয়সী রাজা ইতোমধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ২০২৪ সালের শুরুর দিকে রাজার ক্যান্সারের বিষয়টি প্রকাশ করা হয়েছিল।

রাজা হওয়ার আগে চার্লস অনেকবার ভ্যাটিকান সফর করেছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা

আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫