ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মোসলেম উদ্দিন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২২ অক্টোবর রাত প্রায় ১১টা ৫০ মিনিটের দিকে জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেটের তিন লাইনের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন মৃত দেলোয়ার হোসেন তালুকদারের পুত্র। তার বাড়ি জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট (খোরশেদ মিয়ার জামাতা), থানা–সিদ্ধিরগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ।

‎অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় এসআই (নিঃ) মোঃ মাহবুব হাসান ও ফোর্স নিয়ে সাহনবোর্ড এলাকায় অবস্থান নেওয়া হয়। পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে অভিযানের সময় পুলিশ পৌঁছালে মোসলেম উদ্দিন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

‎তল্লাশিতে তার পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে চারটি সাদা জিপারে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক ওজন প্রায় ২০ গ্রাম এবং মূল্য প্রায় ৬০ হাজার টাকা। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

‎বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

‎এসআই জহিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছেন।

‎আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম আলোকিত কাগজ–কে জানান,মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫