ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই যশোর শার্শায় জামায়াতের নির্বাচনী গণসভা: ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার মাওলানা- আজিজুর রহমানের চাঁদপুর-২ : উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ছাতা মার্কার প্রার্থী বিল্লাল মিয়াজির গণসংযোগ খাগড়াছড়ি-২৯৮ আসনে ১১ প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই, প্রচারণায় সরগরম এলাকা মতলব উত্তরে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচারণা চাঁদপুর-২ : দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ধানের শীষের ব্যাপক প্রচারণা চাঁদপুর ২ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিয়াউর রহমান ছেংগারচর পৌরসভায় নুরুল হক সরকার ও আমেনা বেগমের উদ্যোগ ধানের শীষের গণসংযোগ টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে মাদক চক্রের আস্তানায় পুলিশের হানা, উদ্ধার ১০,১০০ পিস ইয়াবা ও ৬ লাখ টাকা

ছেংগারচর পৌরসভায় নুরুল হক সরকার ও আমেনা বেগমের উদ্যোগ ধানের শীষের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন গ্ৰামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আমেনা বেগমের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, বিএনপি নেতা মোঃ ইব্রাহীম, যুবদল নেতা জিয়াউর রহমান, বাবু, ছাত্রদল নেতা হাসান’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ ও ধানের শীষের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় নুরুল হক সরকার বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মতলবকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ধানের শীষে ভোট চান। আমেনা বেগম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই

ছেংগারচর পৌরসভায় নুরুল হক সরকার ও আমেনা বেগমের উদ্যোগ ধানের শীষের গণসংযোগ

আপডেট সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬