ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনের ওয়েব সিরিজ পদত্যাগ করলেন উরুগুয়ের প্রধান কোচ জনগণের সহায়তায় সরকার ও বিরোধী দল মিলে এলাকার সমস্যা সমাধান করা হবে যশোরের শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ ” বরুড়ায় ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায়   অংশগ্রহণ” পটিয়ার ছনহরা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ কায়সার মিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সোনারগাঁয়ে লিফলেট গলায় ঝুলিয়ে কেন্দ্রে অবস্থান, এজেন্ট তালিকায় নেই ফখরুলের নাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট পরিচয়ে এক ব্যক্তির অবস্থানকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে। কেন্দ্রের আনুষ্ঠানিক এজেন্ট তালিকায় তার নাম না থাকলেও তিনি ভোটকক্ষে অবস্থান করে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্রে উপস্থিত সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম নামের ওই ব্যক্তি পুরুষ বুথের এজেন্টদের কক্ষে অবস্থান করছিলেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর লিফলেট ঝুলানো ছিল।

উপস্থিত কয়েকজন ভোটার জানান, তিনি নিজেকে ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে কেন্দ্রে অবস্থান করছিলেন।তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোয়াজ্জেনুল হকের সংরক্ষিত নথিপত্রে ফখরুল ইসলাম নামে কোনো অনুমোদিত এজেন্টের নাম পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ওই ব্যক্তি এজেন্ট হিসেবে অনুমোদিত কি না, সে বিষয়ে আমার কাছে পূর্বতথ্য ছিল না। বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে একই কেন্দ্রে আরও কয়েকজন পোলিং এজেন্টের পরিচয়পত্রে অসঙ্গতির অভিযোগ উঠেছে। দেখা গেছে, তাদের গলায় ঝুলানো পরিচয়পত্রে ছবি ও পূর্ণাঙ্গ নাম উল্লেখ ছিল না। নির্বাচন বিধিমালা অনুযায়ী, অনুমোদিত এজেন্টদের নির্ধারিত ফরম্যাটে পরিচয়পত্র বহন করার বাধ্যবাধকতা রয়েছে।

অভিযোগের বিষয়ে ফখরুল ইসলাম বলেন,আমি ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। গলায় লিফলেট রাখা নিয়মবহির্ভূত—এটা জানা ছিল না। কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

প্রার্থীর লিফলেট গলায় ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থানের বিষয়টি নজরে না আসা প্রসঙ্গে প্রিজাইডিং কর্মকর্তা বলেন, “বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। এখন থেকে আরও সতর্কতা অবলম্বন করা হবে।ঘটনাটি ঘিরে কিছু সময়ের জন্য আলোচনা সৃষ্টি হলেও পরে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ

সোনারগাঁয়ে লিফলেট গলায় ঝুলিয়ে কেন্দ্রে অবস্থান, এজেন্ট তালিকায় নেই ফখরুলের নাম

আপডেট সময় : ০৪:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬