ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

‎সোনারগাঁওয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪৯৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন—ফাহিমুল ইসলাম সুমন (২৫), মো. নাহিদ মিয়া (২৭) এবং মো. সোহেল (৪০)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪০ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, বাংলাদেশ আমার অহংকার’—এই স্লোগানকে সামনে রেখে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতারের ফলে র‍্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে।

‎প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে বড় আকারের গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

‎র‍্যাব-১১ আরও জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তারা বদ্ধপরিকর। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

‎সোনারগাঁওয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬