মোঃ আমিনুল ইসলাম: সামাজিক বিভিন্ন প্রতিকুলতাকে জয় করে সদ্য ঘোষিত বরুড়া উপজেলা জুনিয়র বৃত্তি পরীক্ষায় বরুড়া হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে বরুড়ায় রাজাপুর গ্রামের পশ্চিম পাড়া সুলতান বাড়ির প্রবাসী বাবা মাজহারুল ইসলামের বড় মেয়ে আফসানা ইসলাম পরশী।
পরশীর বাবা প্রবাসী হয়েও সামাজিক বিভিন্ন প্রতিকুলতার মাঝে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে সব সময় উৎসাহ দিয়ে গেছেন।পরশীর এই ফলাফলে বাবা-মা এবং পরিবারের পাশাপাশি এলাকাবাসী ও খুব খুশি হয়েছেন।
এর আগেও পরশী বেসরকারী বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছিলেন।
পরশীর বাবার স্বপ্ন ভালো ভাবে পর্যায়ক্রমে পড়াশোনা করে মেয়ে একজন ভালো ডাক্তার হবেন। রাজাপুরসহ বরুড়া অঞ্চলের মেহনতী মানুষের সেবা করবেন।
পরশীর ও বাবার স্বপ্নকে বাস্তবায়ন করে ভবিষ্যৎে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন।
প্রতিনিধির নাম 




















