ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র খতিয়ে দেখতে হবে: এমপি হারুন অর রশীদ কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান, দুই মাসে আটক ৩০ ডাকাত-জলদস্যু ‎সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৯ জন গ্রেপ্তার দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসে আগুন, পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ ভূমিকম্পে কেঁপে উঠল যশোর জেলা  বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে সাহায্যগ্রহীতাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ ও ফেসবুকে প্রচার এখন নিয়মিত দৃশ্য বরুড়ায় রাজাপুরের আফসানা ইসলাম পরশীর ট্যালেন্টপুল বৃত্তি # প্রবাসী বাবার স্বপ্ন মেয়ে ডাক্তার হবেন … গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল: নাহিদ

দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসে আগুন, পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ

যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রতিষ্ঠানটিতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। এতে করে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। বাকি অন্য শেডও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনে তাদের ব্রিকসের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গির আহমদ জানান, বৃহস্পতিবার বিকালে আগুন ধরার সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট আফিল ব্রিকসে যায়। সেখানে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছিনা। সবকাজ শেষে বলতে পারব।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র

দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসে আগুন, পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ

আপডেট সময় : ০৩:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬