ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি : প্রতিমন্ত্রী অমিত ১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তির আশ্বাস প্রদান : মন্ত্রী রবিউল আলম আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পটিয়ায় এপেক্স ক্লাবের উদ্যােগে মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বেস্ট বাংলা গ্রুপের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনসেবা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি : প্রতিমন্ত্রী অমিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: দেশের সকল মসজিদের খতিব, ইমামদেরকে ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শুক্রবার সন্ধ্যায় যশোরে মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের সম্মানে জেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তৃতাকালে একথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলো-জনগণের সমর্থনে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ফ্যামেলি কার্ডের আওতায় আনবে। যার ফলে রাষ্ট্র প্রতিমাসে তাদের সহযোগিতা করবে। এই উদ্যোগ আমরা ইতোমধ্যে শুরু করেছি। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার বীজ ও তার ফসলের উৎপাদিত ফসলের নায্য দাম পায়। সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। কৃষি কার্ড ও ফ্যামেলি কার্ডের পাইলট প্রজেক্ট ঈদের আগেই শুরু হচ্ছে। তেমনি ইমাম মুয়াজ্জিন কিংবা বিভিন্ন ধর্মগুরুদের প্রতি মাসে সম্মানি ভাতা দিতে চাই।

কারণ মসজিদ মন্দির কমিটি তাদের যে ভাতা দেন; সেটি দিয়ে তাদের সংসার চলে না। ঈদুল ফিতরের আগে দেশের সকল মসজিদের খতিব, ইমামদের পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার টেষ্টা শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় অন্য ধর্মগুরুরাও এই সুযোগের আওতায় আসবে।’
সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করার জন্য সরকারের দেড় হাজার কোটি টাকা খরচ হবে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের কাছে দেওয়া ওয়াদা রাখবার উদ্দেশ্য আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বিষয়গুলো উপস্থাপন করেছি। তার অংশ হিসাবে গতকালের কেবিনেট মিটিংয়ে সাড়ে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণের সুদআসল মওকুফ করেছে সরকার। এর জন্য ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা।

পবিত্র রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে আবারো প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গ্যাংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি। তিনি বলেন, ‘যশোরবাসীর কাছে আমার দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যশোরবাসীর কাছে আমার প্রতিশ্রুতি ছিলো যশোরে নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণ। সেই ভোগান্তি লাঘবে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। আগামী বর্ষা মৌসুমের আগে ৫০ শতাংশ ভোগান্তি কমে আসবে। এই শহরে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে চান, তাহলে এক্ষেত্রে অব্যশই রাজনীতিক পৃষ্টপোষকতা বন্ধ থাকতে হবে। আমি আবারও এই রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে আবারো প্রতিশ্রুতি দিচ্ছি যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গংদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিবে না বিএনপি।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী অমিতের স্পষ্ট বার্তায় যশোরে , কী বললেন তিনি

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি : প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬