ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতর : যশোরে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে দুস্থরা সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খাগড়াছড়ির রামগড়ে ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার যশোরে মহান স্বাধীনতা দিবস জমকালো ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত ওয়ার্ল্ড ভিশন কীর্তক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রবাসী মতলব সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা নাছিমা আক্তার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন, স্বপ্ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আলতাফ হোসেন, প্রজেক্ট অফিসার নাছিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।মতলব উত্তরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন ইউএনও মাহমুদা কুলসুম মনি ও ওসি মো. কামরুল হাসানসহ অন্যান্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতর : যশোরে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে দুস্থরা

মতলব উত্তরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬