ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতর : যশোরে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে দুস্থরা সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খাগড়াছড়ির রামগড়ে ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার যশোরে মহান স্বাধীনতা দিবস জমকালো ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত ওয়ার্ল্ড ভিশন কীর্তক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রবাসী মতলব সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় কর্মরত ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১৮৪ জন ভিডিপি সদস্যের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিসেস রোকেয়া বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কর্মকর্তা (টিআই) আবুল কালাম আজাদ, ১নং ভিডিপি প্লাটুন কমান্ডার মোঃ হানিফ, ২নং প্লাটুন কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য প্লাটুন কমান্ডার ও ভিডিপির সদস্যবৃন্দ।

এসময় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জাতীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানের স্বীকৃতি ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরই সদস্যদের মাঝে বিভিন্ন সহায়তা ও উপহার প্রদান করা হয়।

উপহার বিতরণ শেষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিসেস রোকেয়া বেগম বলেন, পবিত্র রমজান মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে উপজেলার কর্মরত ভিডিপি সদস্যদের কথা বিবেচনা করে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতর : যশোরে প্রায় দুই লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে দুস্থরা

খাগড়াছড়ির রামগড়ে ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬