ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্দামান সাগর ট্র্যাজেডি: বুকফাটা আর্তনাদ, কোথায় মানবপাচারকারী শাকের মাঝি ও সাইফুল? যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান ! আমরা ঘটনাস্থলে ছিলাম না”—লামার দাঙ্গা মামলায় ভুক্তভোগীদের আর্তনাদ সাতকানিয়া পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের আশ্বাস বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন: নেতৃত্বে ফারুক ও আল আমিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, সৌদি আরব :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করলো সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি। গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) রাতে রিয়াদের বাথা সংলগ্ন ইয়াসমিন অডিটোরিয়ামে এক প্রতিনিধি সভার মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম। সভায় সংগঠনের সাধারণ সদস্য ও প্রবীণ সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ২০২৫ সালে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিগত পাঁচ মাস আহ্বায়ক কমিটি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে। যদিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের প্রস্তুতি ছিল, তবে সংগঠনের বৃহত্তর ঐক্য ও সমঝোতার ভিত্তিতে আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদ রানা। নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনটিভি সৌদি আরবের প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিন। কমিটির গুরুত্বপূর্ণ অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ৭১ টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মাসুদ রানা, যুবা বার্তা প্রতিনিধি সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন, লাব্বাইক সম্পাদক শাহজালাল ভুট্টু,সাধারণ সম্পাদক বাংলা টিভি সৌদি আরব স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডিবিসি রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়েত।এছাড়াও কমিটিতে পুরাতন ও নতুন প্রজন্মের সাংবাদিকদের সমন্বয়ে ৩৩টি পদে যোগ্য ব্যক্তিদের স্থলাভিষিক্ত করা হয়েছে।একটি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি উপহার দেওয়ায় আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মাসুদ রানাকে বিশেষ ধন্যবাদ জানান ফোরামের সদস্যরা। নবনির্বাচিত কমিটিকে উপস্থিত সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নবনির্বাচিত কমিটি সংগঠনের সংবিধান অনুযায়ী পরিচালিত হবে এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও প্রবাসীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্দামান সাগর ট্র্যাজেডি: বুকফাটা আর্তনাদ, কোথায় মানবপাচারকারী শাকের মাঝি ও সাইফুল?

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন: নেতৃত্বে ফারুক ও আল আমিন

আপডেট সময় : ০১:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬