ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের অভিযানে ১৩ পাচারকারী আটক, মূলহোতাসহ সিন্ডিকেটের সন্ধান প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবাকে মারধর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা করছে সরকার যদি ৬ মাসের মধ্যে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি আমি দায়িত্ব ছেড়ে দিবো – টিপু

মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের পর্যটন নগরী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার আহমেদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী বাইলরছড়া এলাকার বাসিন্দা। তিনি মরহুম জাফর আহমেদের জ্যেষ্ঠ সন্তান।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলযোগে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন মোক্তার আহমেদ ও তার সঙ্গীরা। পথিমধ্যে রাজারছড়া এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক প্রতিবন্ধী যুবককে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোক্তার আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা এক আরোহী এবং ধাক্কায় আহত পথচারী যুবক গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে মোক্তার আহমেদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সদালাপী ও পরিচিত মুখ ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২

আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬