ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে মেশিনারি রাখার নামে জমি দখল, পিস্তল দেখিয়ে হুমকি ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২ শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত বেনাপোল সীমান্তে বিজিবির প্রতিরোধের মুখে ৩ দিন পর পুশইনকৃতদের সরিয়ে নিলো বিএসএফ টেকনাফ সীমান্তে নাফ নদীতে মাছ ধরা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অসুস্থ আইনজীবী আবু মুসার খোঁজে কক্সবাজার জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম রামগড়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ ডিবি পুলিশের অভিযানে যশোরে গাঁজা চাষী ডাবলু হোসেন আটক

সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সামনে যত সীমাবদ্ধতাই থাকুক, দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার আহ্বান জানান।

মঙ্গলবার ২ জুন সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ (জেলা পর্যায়) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি স্কুলের ক্রিকেট দল অংশ নিচ্ছে।

তরুণ খেলোয়াড়দের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, পৃথিবীর যেসব মানুষ নিজেদের মেধা ও কর্মে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের অধিকাংশই প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই উঠে এসেছেন। অনেকেরই মনে হতে পারে সুযোগ-সুবিধার অভাব রয়েছে, কিন্তু যাঁরা সফল হয়েছেন, তাঁরা সংগ্রাম, ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেদের অবস্থান তৈরি করেছেন।

তিনি আরও বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে। খেলাধুলা শুধু শরীর গঠন নয়, নেতৃত্ব, শৃঙ্খলা ও টিমওয়ার্ক শেখায়। আজকের স্কুল ক্রিকেটাররাই আগামী দিনের জাতীয় দলের তারকা হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিসিবির প্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক, কোচ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে মেশিনারি রাখার নামে জমি দখল, পিস্তল দেখিয়ে হুমকি ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম

আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬