ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যশোরে নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা ২৩-৬-২৬ ইং  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় রোভার স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা। সেবাই স্কাউটের মূলমন্ত্র। তরুণ রোভারদের দেশ গঠনে, দুর্যোগে ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবী হিসেবে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি অর্জনের মধ্য দিয়েই তোমরা আগামীর দক্ষ নাগরিক হয়ে উঠবে।”

তিনি রোভারদের নিয়মিত প্রশিক্ষণ, কমিউনিটি সার্ভিস ও পরিবেশ রক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান এবং বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রোভার স্কাউট সদস্যরা।

সভায় বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন  করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির

আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬