ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক! টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করল আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল বিতরণ

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় রামগড় পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের প্রত্যেককে ২৮ কেজি করে চাউল দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ রামগড় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকারভোগী পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও জনপ্রতিনিধিরা সবসময় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদন সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সহায়তা বিতরণ করা হচ্ছে।

এদিকে চাউল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সহায়তা তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার উদ্যোগের তীব্র নিন্দা

রামগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল বিতরণ

আপডেট সময় : ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬