ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যশোরে নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল মির্জা : টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টেকনাফ উপজেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে টেকনাফ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কাইয়ুম বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মিথ্যাচার, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ কখনো গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। যারা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে।”

টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী বলেন, “শালীন ও গণমুখী রাজনীতির বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে জনমনে বিভেদ সৃষ্টির অপচেষ্টা কখনো সফল হবে না। যুবদল জনগণের পাশে থেকে সব ধরনের অসত্য ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে।”

সমাবেশে বক্তারা রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬