ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যশোরে নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বিশ্বজুড়ে “ফুটবল ম্যান” নামে খ্যাত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী মাসুদ রানা মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। গুরুতর অসুস্থতায় চিকিৎসা ব্যয় মেটাতে অক্ষম হয়ে তিনি জেলা প্রশাসকের কাছে মানবিক সহায়তা চান।

আবেদন শোনার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক মো. রায়হান কবির কোনো বিলম্ব না করে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা মাসুদ রানা। পিতা মৃত শামসুর রহমান মোল্লা। ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি বল নিয়ন্ত্রণ ও স্টান্টে অসাধারণ দক্ষতা অর্জন করেন। সেই প্রতিভার স্বীকৃতি হিসেবে তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। তার কৃতিত্ব নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

“ফুটবল ম্যান” মাসুদ রানার স্বপ্ন লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যাওয়া। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমীনুল হকের সহযোগিতা পেলে বিশ্বের প্রতিটি দেশে তার এই অসাধারণ ট্যালেন্ট প্রদর্শন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান তিনি।

সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত মাসুদ রানা বলেন, “জেলা প্রশাসক স্যার অত্যন্ত মানবিক। তার কথাবার্তা ও আচরণে বোঝা গেছে তিনি একজন প্রকৃত ক্রীড়াপ্রেমী। তার সহযোগিতায় আমি নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেলাম।”

তিনি আরও বলেন, দেশবাসীর দোয়া ও সহযোগিতা পেলে তিনি শিগগিরই নতুন ইভেন্ট নিয়ে আবার সবার সামনে হাজির হবেন। নিজের সুস্থতা ও স্বপ্ন পূরণে সবার দোয়া চান এই বিশ্বজয়ী ফুটবল শিল্পী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬