ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।

ইরানের ওপর কয়েক মাস ধরে নৌ অবরোধ চালানোর পর এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন সীমিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই পদক্ষেপের উদ্দেশ্য ইরানের সামরিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা বাড়ানো।

নিউজিল্যান্ডের নির্বাচনের ভোট গণনা শেষ হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। দুই প্রধান দলের মধ্যে ভোটের ব্যবধান এতটাই কম যে, শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে, তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রায় তিন লাখ বিশেষ ভোটের গণনা এখন কিউইদের পরবর্তী সরকারের ভাগ্য নির্ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের বড় পরাজয়কে নিজেদের কৌশলের সাফল্য হিসেবে দেখছে ইরানের কট্টরপন্থিরা। তাদের দাবি, যুদ্ধ বন্ধ করতে হলে ট্রাম্পকে আরও বড় ছাড় দিতে হবে। তারা এমন এক ‘নতুন বিশ্বব্যবস্থা’ গড়ে তোলার কথা বলছে, যেখানে ইরানের প্রভাব ও অবস্থান আরও শক্তিশালী হবে।

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় দশকের গোপনীয়তা ও অস্পষ্টতার নীতি এখন নতুন করে চাপে পড়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ নিয়ে বাড়তে থাকা বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাষ্ট্রে চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৯১ সালের পর এটাই এক বছরে সবচেয়ে বেশি হামের সংক্রমণের ঘটনা।

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। ভারী বৃষ্টিতে সেখানে আশ্রয় নেওয়া ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে, ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নতুন করে দুর্ভোগে পড়েছেন। বিছানা, কম্বল ও গদি ভিজে গেছে, যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।

কেনিয়ার ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জির নির্দেশে ১৯০ শিশুসহ ১৯১ জনের মৃত্যু হয়েছে। তিনি দাবি করেছিলেন, পৃথিবীর শেষ সময় ঘনিয়ে এসেছে এবং স্বর্গে যাওয়ার জন্য অনাহারে থাকতে হবে। এ ঘটনায় তাকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধিতা দেখা যাচ্ছে। কখনো তিনি ইরানে হামলার হুমকি দিচ্ছেন, আবার কখনো বলছেন, যুদ্ধের অবসানে সমঝোতা প্রায় হয়ে এসেছে।

সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল ব্যয় এবং রাজনৈতিক বিরোধিতার কারণে এআই নিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাটা পড়ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সিলিকন ভ্যালির রাজনৈতিক প্রভাবও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপ-হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংকের কলকাতায় কর্মরত কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পদত্যাগ করেছেন। দেশটির আলোচিত বাণিজ্যিক ব্যাংক উয়েনোর পতন এবং সরকারের সঙ্গে ব্যাংকটির ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে তার এই পদত্যাগের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র, তার বিষয়ে আমি কিছু বলব না—এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি শুক্রবার (৬ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের কালীপূজা উদ্বোধনে এসে এই কথা বলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬

আপডেট সময় : ১০:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬