খুলনা মহানগরীর নতুন রেলস্টেশন সংলগ্ন রাস্তার দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি অঙ্কন করা হলে দুর্বৃত্তরা সেখানে কালি লেপটে দেয়। তবে বিকৃত করা সেই দেয়ালচিত্র ফের নতুন করে আঁকা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সে বিকৃত ছবি পুনরায় অঙ্কনের নির্দেশ দেওয়ার পর অঙ্কন করা হয় সেই গ্রাফিতি। কেসিসি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালো কালি লেপন করা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক। তিনি জানান, মানুষের পছন্দ-অপছন্দ থাকতে পারে, তবে মতপ্রকাশের নামে অন্যকে অসম্মান করা উচিত নয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে কারা বা কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া শুরু করেছে।
প্রতিনিধির নাম 
























