ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

সোনারগাঁয়ে প্রতিপক্ষকে ঘায়েলে মিথ্যা প্রচারণা: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

‎শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা প্রচারণার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

‎গতকাল শনিবার (৯ আগস্ট২০২৫ ) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ মল্লিকের পিএস আব্দুর রহিম। তিনি জানান, শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মীরেরবাগ ও জামপুর এলাকার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জামপুর পশ্চিম পাড়ার উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নানের ছেলে মেহেদীসহ কয়েকজন তরুণ দেশীয় অস্ত্র নিয়ে মীরেরবাগ এলাকার কয়েকজনের ওপর হামলা চালায়। এতে নাহিদ, আব্দুর সাত্তার, আরাফাত ও ইউসুফ আলী গুরুতর আহত হন।

‎তিনি আরও বলেন, ঘটনার বিচার চাইতে গেলে হান্নানের সমর্থকরা আবারও দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। আমি তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে মাগরিবের নামাজে চলে যাই। নামাজ শেষে তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই ফরমান আলীর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি হান্নানের দোকান ভাঙচুর হয়েছে। অথচ একটি মহল রাজনৈতিক ফায়দা নিতে আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।

‎আব্দুর রহিম অভিযোগ করেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ মল্লিক আগামী নির্বাচনে প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকরা পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তিনি দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

‎আহত নাহিদ ভূঁইয়ার বাবা ফজলুল আহাম্মেদ ভূঁইয়া বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছেলেকে মারধর করা হয়েছে। মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে, সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই, কিন্তু একটি মহল বিষয়টিকে রাজনৈতিক রঙ দিতে চাইছে। আমার ছেলের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

সোনারগাঁয়ে প্রতিপক্ষকে ঘায়েলে মিথ্যা প্রচারণা: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫