ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে হাতিরঝিলের পানি গোলাপি: বুয়েটের বিশেষজ্ঞদের পরীক্ষা শুরু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্কে বিভ্রাট, ক্যাম্পাস বন্ধ আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল

নারায়ণগঞ্জে জন্মদিনে কেক নয়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মোঃ রবিউল ইসলাম প্রধান ‎

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম প্রধানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১টার দিকে তিনি জন্মদিনে কেক কাটার পরিবর্তে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। রাস্তায় যেসব মানুষ শীতের কষ্টে রাত কাটাচ্ছেন, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি দেশের সব গরীব ও দুঃখীদের জন্য দোয়া করার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।কাঁচপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেন আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান, জুয়েল মিয়া, যুগ্ম সম্পাদক সাকিব, সদস্য রিফাত, শান্ত, আশিক, ইমন, মেহেদী। এছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুব বিষয়ক সম্পাদক রায়হান প্রধান, সদস্য ইমন, কাওসার, জুয়েল, নায়িমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।উপস্থিত ছাত্রনেতারা বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ তরুণ রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা নিয়মিতভাবে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।শেষে, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল বিষয়। আমার জন্মদিনে কেক কাটার পরিবর্তে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারা এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এ সময়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সব গরীব-দুঃখীদের জন্য দোয়া করেছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাব।
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে

নারায়ণগঞ্জে জন্মদিনে কেক নয়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মোঃ রবিউল ইসলাম প্রধান ‎

আপডেট সময় : ০৪:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫