ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে র‍্যাবের বিশেষ অভিযান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি-ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার, অস্ত্র ও মাদক

‎ সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাঁচকানির কান্দি এলাকা থেকে সোমবার (১১ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৫ টার দিকে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
‎‎র‍্যাব জানায়, আসামিরা পরিকল্পিতভাবে মহাসড়কে যানজট সৃষ্টি করে সাধারণ যাত্রীবাহী ও মালবাহী যানবাহনে হামলা চালিয়ে যাত্রী ও চালকদের থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করতো। প্রায়শই তারা রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে কৃত্রিম যানজট তৈরির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করতো। দেশীয় অস্ত্র দিয়ে চালক ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে তাদের ভীত করত।
‎গ্রেফতারকৃতরা হলেন, মফিজুল ইসলাম (জামিল বাবু, ২৮), সাইফুল ইসলাম সাকিব (২৫), মোঃ মানিক (৩১), সাদ্দাম (৩২), সহিদ (৩৭) ও মনির হোসেন (৫৭)। তাদের কাছ থেকে ৫টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫টি ছুরি, ১টি সুইচ গিয়ার এবং ১টি হাশুয়া উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে সংঘটিত ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই দিনে র‍্যাব-১১ একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মেঘনা থেকে বটতলা যাওয়ার রোড থেকে ১০১ কেজি গাঁজা সহ একটি মিনি ট্রাক জব্দ করে।
‎র‍্যাব-১১ আরোও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং উদ্ধারকৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জে র‍্যাবের বিশেষ অভিযান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি-ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার, অস্ত্র ও মাদক

আপডেট সময় : ১১:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫