ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার ৫ জন আটক : জড়িতদের শাস্তির দাবি পটিয়া মাদরাসার মুহতামিমকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরে শিশু আদালতের উদ্বোধন বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ষ্টেশন দখলের জন্য আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি আমতলীতে  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই টেকনাফ হ্নীলায় নুর আহমদ আনোয়ারীর পথসভা পটিয়ায় দিনব্যাপী গণসংযোগে  এনাম: শিক্ষা,ক্রীড়া,কর্মসংস্থান  ও সুশাসনের অঙ্গীকার দ্রুতগতির বাসের ধাক্কা: টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল হংকং

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো একে একে নিজেদের দল ঘোষণা করছে। ইতোমধ্যেই বাংলাদেশও দল ঘোষণা করছে। এবার টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হংকংও ঘোষণা করল তাদের ২০ সদস্যের দল।

এশিয়ান ক্রিকেটার কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেটার-কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জন নিয়ে যাওয়া যাবে এশিয়া কাপে। অতিরিক্ত কেউ থাকলেই সেই খরচ বহন করবে বোর্ড।

এশিয়া কাপে ২০ জনের দল নিয়ে যাবার বিষয়ে হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা বলেন, ‘এশিয়া কাপ দিয়েই আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। এই সফর দিয়েই আমাদের মূল প্রস্তুতি শুরু হবে। এজন্য আমরা সেখানে ২০জন ক্রিকেটার নিয়ে যাচ্ছি। এই বড় স্কোয়াডের মাধ্যমে প্রত্যেক ক্রিকেটারকে ভালভাবে মূল্যায়ন করা যাবে। সেই সাথে খেলোয়াড়রা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দলের জন্য জয়ের মানসিকতা তৈরি করার সুযোগ পাবে।’

এশিয়া কাপে হংকংকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা। তার ডেপুটি হিসেবে থাকছেন ব্যাটার বাবর হায়াত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার তিনি। ২০১৬ সালের এশিয়া কাপে ফতুল্লায় ওমানের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এই নিয়ে পঞ্চমবারের মত এশিয়া কাপে অংশ নেবে হংকং। এর আগে ২০০৪, ২০০৮, ২০১৮ এবং ২০২২ সালে এশিয়া কাপে অংশ নিয়েছিল তারা।

আসন্ন আসরে ‘বি’ গ্রুপে আছে হংকং। ঐ গ্রুপে আরও আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা। ৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরুর দিন আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে হংকং। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৫ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপে হংকং দল : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, শহীদ ওয়াসিফ, নিয়াজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, আনশুমান রাথ, কালহান চাল্লু, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহেদ ও এহসান খান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল হংকং

আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫