ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

৭ জুন বিসিবি নির্বাচন

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যা ৬টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আসন্ন নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোটগ্রহণ হবে। ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

আজ বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির ওপর শুনানি শেষে একই দিন বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য)। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

২৩ মে সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ঐদিনই দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পোস্টাল বা ই-ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত ই-মেইলে (bcbec2026@gmail.com) আবেদন করতে হবে।

১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল/ই-ব্যালট প্রেরণ করা হবে। ৭ জুন বাংলাদেশ সময় দুপুর ১টার মধ্যে পূরণ করা ব্যালট নির্বাচন কমিশনের কার্যালয়ে বা ই-মেইলে পৌঁছাতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

৭ জুন বিসিবি নির্বাচন

আপডেট সময় : ১১:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬