ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক চকরিয়ায় পুলিশের অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১১তম মৃত্যু বার্ষিকী আজ – বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

নেইমারকে বাদ দিয়ে ২৫ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও থাকছেন না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি। জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ এবং অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলার।

চোটের কারণে নেইমার এবং এডারসন ছিটকে পড়েছেন। নিষেধাজ্ঞার কারণে দলে নেই ভিনিসিউস জুনিয়র এবং জায়গা হারিয়েছেন রদ্রিগো। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দলে এনেছেন নয়টি পরিবর্তন। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ।

এছাড়াও দলে ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইজ হেনরিক। দুই প্রতিপক্ষের মধ্যে চিলির বিশ্বকাপের আশা ইতিমধ্যেই শেষ, তবে বলিভিয়া এখনো প্লে-অফের দৌড়ে রয়েছে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে (চিলির বিপক্ষে) এবং ৯ সেপ্টেম্বর এল আল্টোতে (বলিভিয়ার বিপক্ষে)।

ব্রাজিলের স্কোয়াড
গোলকিপার : অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা

ডিফেন্ডার : আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন, ওয়েসলিফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড : এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

নেইমারকে বাদ দিয়ে ২৫ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের

আপডেট সময় : ১২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫