ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ঝলমলে ক্যারিয়ারে নতুন এক কীর্তি গড়েছেন কাইরন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পোলার্ড।

অবশ্য পোলার্ডের মাহাত্ম্য আরো বাড়িয়ে তুলেছে তার অলরাউন্ড পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটারের নামের পাশে আছে তিনশর বেশি টি-টোয়েন্টি উইকেটও। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে ১৪ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবলের কীর্তি গড়া প্রথম ক্রিকেটার তিনি। ২০ ওভারের সংস্করণে ৩০০ উইকেট নিয়েছেন, এমন ক্রিকেটারদের মধ্যে আর কেউ ১০ হাজার রানও করতে পারেননি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার পথে এই রেকর্ড গড়েন পোলার্ড। ১৪ হাজারের ক্লাবে পা রাখতে ১৯ রান প্রয়োজন ছিল তার। বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের সফল রান তাড়ায় ৯ বলে ১ ছক্কা ও ২ চারে ঠিক ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এতে বার্বাডোজের করা ১৭৮ রান অনায়াসে তাড়া করে ত্রিনবাগো নাইট রাইডার্স।

১৪ হাজার রান করতে পোলার্ডের লেগছে ৭১২ ম্যাচ ও ৬৩৩ ইনিংস। তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও ৬৪টি ফিফটি। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল ছেড়ে এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলছেন পোলার্ড। তবে এখন খুব একটা বোলিং করতে দেখা যায় না তাকে।

চলতি সিপিএলে এখন অবধি পাঁচ ম্যাচ খেলে একটি ডেলিভারিও করেননি পোলার্ড। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪২৫ ইনিংসে ৩৩২ উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। পেস বোলিংয়ে আটবার ম্যাচে ৪ উইকেটের স্বাদ পেয়েছেন তিনি। সেরা বোলিং ১৫ রান খরচায় ৪ উইকেট। তার বোলিং গড় ২৫.১৮।

এই সংস্করণে উইকেট শিকারির তালিকায় সবার উপরে রাশিদ খান। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার এখন পর্যন্ত ৪৮৪ ইনিংসে ধরেছেন ৬৬১ শিকার। পোলার্ডের বেশিরভাগ রান ও উইকেট ফ্র্যাঞ্চাইজি লিগে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০১ ম্যাচ খেলে ১ হাজার ৫৬৯ রান করেন তিনি। জাতীয় দলের জার্সিতে এই সংস্করণে তার প্রাপ্তি ৪২ উইকেট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের

আপডেট সময় : ০৯:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫