ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবেন না

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচির বিষয়ে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে।

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধের সময়সূচি- ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা যেকোনো একটি পরিচয় পত্র ব্যবহার করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র, হল পরিচয় পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয় পত্র, পে-স্লিপ (শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থী)।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার শনাক্তকরণ- ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র QR Code scanning এর মাধ্যমে Verified DUCSU Voter Confirmation প্রদর্শন করবে। ভোটার নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয় পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয় পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যারা এই সময় ব্যবহার করতে পারবেন- ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমানু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবেন না

আপডেট সময় : ০৩:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫