ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে কিশোরের তিন ঘণ্টার বিপত্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে, পরিবারে শোকের ছায়া বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, চাকরির সুযোগসহ আবেদন শুরু রাশিয়া ইরানকে ৯০টি আধুনিক মিসাইল লঞ্চার দিতে চায়, উদ্বেগে যুক্তরাষ্ট্র ২০২৬ সালে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে নিহত ১০, আহত ১ হাজার ৫৪ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন, স্পেসএক্স ও টেসলার বাজারমূল্য কমেছে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে, পরিবারে শোকের ছায়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭)। তাঁর মৃত্যুর খবর পেয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে চলছে শোকের মাতম।

তিতাস শেখের মরদেহ আজ শুক্রবার গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। নিহত সেনাসদস্যের মামা ও লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার জানান, তিতাসের মরদেহ বিকেলে বাড়িতে আনা হবে।

তিনি বলেন, "তিতাস অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছেলে ছিল। মাত্র কয়েক দিন আগে সে বিয়ে করেছে। নতুন সংসার শুরুর আগেই এভাবে তার চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।"

গত বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেকনাফের রঙ্গীখালী এলাকায় প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা গুলি ছোড়ে। এ সময় তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ অভিযানে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে, পরিবারে শোকের ছায়া

আপডেট সময় : ১১:০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬