ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক চকরিয়ায় পুলিশের অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১১তম মৃত্যু বার্ষিকী আজ – বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

অনলাইনে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেবে রাজস্ব বোর্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অনলাইন রিটার্ন জমার জন্য করদাতাদের প্রশিক্ষণ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

প্রশিক্ষণে আগ্রহী করদাতাদের আবেদন করার জন্য একটি নির্দিষ্ট লিংকও দিয়ে দেওয়া হয়েছে। লিংকটি হলো—https://nbr.gov.bd/form/e-return-training/eng।

এই লিংকে প্রবেশ করে করদাতা নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল, প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ দিয়ে সাবমিট করবে। পরবর্তীতে এনবিআর থেকে ইমেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

কিছু দিন আগে এনবিআর থেকে জারি করা এক বিশেষ আদেশে বলা হয়েছে-৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র প্রমাণ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ব্যতীত সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। গত বছর ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দেন। দেশের প্রায় ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়।

ঘরে বসেই অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাবে; আবার কর পরিশোধও করা যাবে। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো করদাতা রিটার্ন জমার পাশাপাশি কর পরিশোধ করতে পারবেন। এছাড়া একই অনলাইন ব্যবস্থা থেকে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন করদাতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

অনলাইনে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেবে রাজস্ব বোর্ড

আপডেট সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫