ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

খুলনায় ৯টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে ৯টি নতুন জিআইএস টাইপের বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৫৫ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বেঠকে এ সংক্রান্ত দু’টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং-১১’র আওতায় ৪টি নতুন ৩৩/১১ কেভি ১*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, উপকেন্দ্রগুলো নির্মাণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে দুটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ টাকা। সুপারিশ করা দর দাফতরিক প্রাক্কলিত দর অপেক্ষা ৯.৪৮ শতাংশ বেশি।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং-৩ এর আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেভি ২*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, উপকেন্দ্রগুলো নির্মাণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে দুটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করবে। এতে ব্যয় হবে ১৫১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ২৭৫ টাকা। সুপারিশ করা দর দাফতরিক প্রাক্কলিত দর অপেক্ষা ৯.০৫ শতাংশ বেশি।

এদিকে, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কনট্রাক্টর নিয়োগ সংক্রান্ত দরপ্রস্তাব বাতিল করার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

খুলনায় ৯টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার

আপডেট সময় : ০৫:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫