ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী কুতুবদিয়ায় ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি উপস্থাপিকার মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেক্সিকোর জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ডেবোরা এসত্রেলা। ৪৩ বছর বয়সী এই সাংবাদিক বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন, তখনই ঘটে দুর্ঘটনাটি। বিমানে থাকা আরেকজন তার প্রশিক্ষক ব্রায়ান লেওনার্দো বাল্লেসতেরোসও ঘটনাস্থলেই নিহত হন।

এনডিটিভি’র প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) মেক্সিকোর নুয়েভো লিয়নের গার্সিয়া পৌর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

এতে ডেবোরা এসত্রেলা এবং তার প্রশিক্ষক ব্রায়ান লেওনার্দো বাল্লেসতেরোস ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, পেসকেরিয়া নদীর কাছাকাছি পারকে ইন্ডাস্ট্রিয়াল সিউদাদ মিত্রাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত গতিতে উড়ার সময় হঠাৎ বিধ্বস্ত হয়। গার্সিয়ার মেয়র ম্যানুয়েল কাভাসোস জানিয়েছেন, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান তদন্ত শুরু হয়েছে।

ডেবোরার প্রাক্তন স্বামী হোসে লুইস গার্সিয়া, যিনি নিজেও একজন সাংবাদিক, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। নিজের পোস্টে তিনি লিখেছিলেন, “একটি বিমান ভেঙে পড়েছে।” তখনও তিনি জানতেন না যে তার প্রাক্তন স্ত্রীই দুইজন নিহতের একজন।

দুর্ঘটনার ঠিক আগে এসত্রেলা নিজের ইনস্টাগ্রামে অ্যাপোডাকার নর্তে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘কি মনে করো?’

ডেবোরা এসত্রেলা ২০১৮ সাল থেকে মাল্টিমিডিওস টেলিভিশনে কাজ করছিলেন। তিনি মন্টেরেতে প্রচারিত সকালের অনুষ্ঠান ‘টেলেদিয়ারিও মাতুতিনো’-র সঞ্চালক হিসেবে জনপ্রিয়তা পান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি উপস্থাপিকার মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫