ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সাইফীর উপর দেলোয়ার কর্তৃক হামলা যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার ‎সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবৈধ দোকান উচ্ছেদে শিমরাইল হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

টেস্ট থেকে সাময়িক বিরতি চেয়ে বোর্ডকে চিঠি তারকা ক্রিকেটারের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট শুরুর কয়েকঘণ্টা আগে শিবির ছেড়েছিলেন তিনি ৷ চব্বিশ ঘণ্টার মধ্যে লাল-বলের ক্রিকেট থেকে সাময়িক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়ার ৷ লাল-বলের ক্রিকেটের জন্য যেন তাঁকে এখন ভাবা না-হয়, বোর্ডকে লেখা চিঠিতে জানালেন মুম্বই ক্রিকেটার ৷ এমনকী সাময়িকভাবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও যে সরে দাঁড়াচ্ছেন, তাও বোর্ডকে লেখা চিঠিতে জানিয়েছেন শ্রেয়স ৷

আইয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচের আগে হঠাৎ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর। ওই সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করছিলেন তিনি। লখনৌতে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি খেলার পর শারীরিক অস্বস্তি অনুভব করেন এবং এরপর বিসিসিআইয়ের ফিজিও ও কোচ ঋষিকেশ কানিতকরের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে মুম্বই ফিরে যান তিনি।

আইয়ার ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন। যদিও তখন তিনি সফলভাবে সাদা বলের ক্রিকেটে ফিরেছিলেন, তবে লাল বলের ক্রিকেটে ধকল সামলানো তার জন্য এখনও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুলীপ ট্রফিতে খেলার সময়ই অস্বস্তি শুরু হয়েছিল, যা আরও প্রকট হয় অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে।

জানা গেছে, প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গেও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শ্রেয়াস। এরপরই বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সাময়িক বিরতি চেয়ে নেন। বোর্ড সূত্রে জানানো হয়েছে, “শ্রেয়াস এখনই টেস্ট থেকে অবসর নিচ্ছে না। সে শুধুমাত্র ফিটনেসে মনোযোগ দিতে চায়। পুনরুদ্ধারের পর লাল বলের ক্রিকেটে ফিরবে।”

এই অবস্থায় আসন্ন ঘরোয়া মৌসুমে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও তাকে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। শ্রেয়াস আইয়ার এখন পর্যন্ত ১৪টি টেস্ট ও ৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যার অধিকাংশেই প্রতিনিধিত্ব করেছেন মুম্বইয়ের হয়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেস্ট থেকে সাময়িক বিরতি চেয়ে বোর্ডকে চিঠি তারকা ক্রিকেটারের

আপডেট সময় : ০৭:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫