ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক টুর্নামেন্টের এবারের আসরেও দুর্দান্ত ফর্মে ক্যারিবীয়রা। সবশেষ ম্যাচে নবাগত দল ইতালিকে উড়িয়ে টানা চার ম্যাচ জিতল শাই হোপের দল। এই জয়ে গ্রুপ সেরা হয়েই সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজ।

তবে শুধু বোলিংয়েই নয়, ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলে জোসেফ। চারটি উইকেট নেওয়ার পাশাপাশি চারটি ক্যাচও ধরেন তিনি। আর এর মাধ্যমেই গড়েছেন এক অনন্য রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে চারটি উইকেট ও চারটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপার বাদে এক ম্যাচে চার ক্যাচ নেওয়ার রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন শামার জোসেফ। অবশ্য তার আগে এই রেকর্ড গড়েছেন আরও চারজন ক্রিকেটাররা। অর্থাৎ এখানে তার অবস্থান পঞ্চম।

আজ বৃহস্পতিবার ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানে থামে ইতালির ইনিংস। ফলে ৪২ রানের বড় ব্যবধানে জয় পায় উইন্ডিজ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

আপডেট সময় : ১০:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬