ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পুলিশি নিয়ন্ত্রণ, পরিস্থিতি স্বাভাবিক জঙ্গলে ছুটি কাটালেন সোহা আলি খান ও কুণাল খেমু, দেখা পেলেন বাঘের ১২ দলীয় জোট প্রধান ও মুখপাত্রের অনুপস্থিতিতে জোটের নামে যে কোন সিদ্ধান্ত অবৈধ

ফ্লোটিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকামুখী বৈশ্বিক ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত‌‌ ‌‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধে এরইমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার থেকেই ইসরাইলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযান আটক করতে শুরু করে। ইসরাইলের সামরিক বাহিনী কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছে, এসব নৌযান অবরোধের আওতায় থাকা জলসীমায় প্রবেশ করতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এরইমধ্যে অন্তত ৩৯টি জাহাজ ও নৌযান আটক করেছে ইসরাইল। এর মধ্যে গ্রেটা থুনবার্গের জাহাজও আছে।

এদিকে, ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৪৫টি নৌযানের মধ্যে ৩০টিরও বেশি আটক হয়েছে বা আটক করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাস-সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে। তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। এক্স পোস্টে থুনবার্গ ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েল।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক বলেন, যেসব জাহাজ এখনও আটক হয়নি, সেসব জাহাজ যাত্রা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘‘তারা দৃঢ়সংকল্পবদ্ধ, ব্যাপক অনুপ্রাণিত এবং ভোরেই অবরোধ ভাঙার জন্য সবকিছু করছে।’’

এক বিবৃতিতে আয়োজকরা নৌযান আটকের ঘটনাকে ‘‘অবৈধ’’ বলে আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় ইসরায়েলি বাহিনী নৌযান আটক করেছে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নৌযান আটকের পর অন্যান্য কয়েকটি জাহাজের লাইভ সম্প্রচার বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক কর্মীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ২২ বছর বয়সী থুনবার্গের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ফুটেজ প্রকাশ করে ইসরায়েল বলেছে, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ এবং সুস্থ আছেন।

সূত্র: এএফপি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ফ্লোটিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

আপডেট সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫