ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের কিংবদন্তি তারকা শাহরুখ খান এবার বিলিয়নিয়ার ক্লাবে ঢুকেছেন। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় জায়গা করে নিলেন।

আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি প্রকাশিত ভারতের ধনী ব্যক্তিদের বার্ষিক তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)।

তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

ভারতের ধনী তারকাদের তালিকাতেও শীর্ষে রয়েছেন শাহরুখ খান। হুরুনের হিসাব অনুযায়ী, তার পরেই অবস্থান করছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

শাহরুখ খানের আয় কেবল সিনেমা থেকে আসে না। তার ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন, ভিএফএক্স স্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং দুবাই ও মধ্যপ্রাচ্যের সম্পত্তি-এই সবকিছুই তার মোট সম্পদকে কোটিপতির স্তরে পৌঁছে দিয়েছে।

সূত্র : বিবিসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫