ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

গাজীপুরে চুরি-ছিনতাই বেড়েই চলছে: দুই সাংবাদিকের মোটরসাইকেল লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :গাজীপুর মহানগরে দিন দিন বেড়ে চলেছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। সম্প্রতি একই এলাকায় দুই সাংবাদিকের মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করলেও পুলিশ এখনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে জানা গেছে।

ছিনতাইয়ের শিকার মহসিন মোল্লা

প্রথম ঘটনা ঘটে ২৮ সেপ্টেম্বর ২০২৫ ভোরে। সফিপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. মহসিন মোল্লা (৫০) শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে ফ্লাইওভারের মাথায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩-৪ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

ধারালো অস্ত্রের মুখে ফেলে তারা মহসিন মোল্লাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার মালিকানাধীন ইয়ামাহা এফ-জেড ভি-৩ মডেলের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ২০-৭৭৫৭), নগদ ৩১ হাজার টাকা, একটি স্যামসাং এফ-২৩ মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
তিনি বাসন থানায় মামলা করলেও এখনো আসামিদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চুরির শিকার আলমগীর হোসেন

এর আগে ২৯ জুলাই ২০২৫ তারিখে একই এলাকায় মোটরসাইকেল চুরির শিকার হন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন।

তিনি জানান, জরুরি কাজে গাজীপুর চৌরাস্তার রহমান শপিংমল এলাকায় যান। কিছুক্ষণের মধ্যেই তার ব্যবহৃত লনসিন জিপি-১৬৫ মডেলের কালো রঙের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬০-৭৬০৯) চুরি হয়ে যায়।
ঘটনার পর তিনি বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো তার মোটরসাইকেল উদ্ধার হয়নি।

আলমগীর হোসেন বলেন,
“এটি শুধুমাত্র একটি বাইক চুরি নয়, বরং নাগরিক নিরাপত্তার বড় সংকেত। সাংবাদিক হয়েও আমি নিরাপদ নই। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

সাংবাদিক সমাজের উদ্বেগ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এক বিবৃতিতে ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন,“চুরি, ছিনতাই, রাহাজানি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সরকার পরিবর্তনের পর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

পুলিশের অবস্থান

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাগুলো তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুর মহানগরে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা ও চুরি-ছিনতাইয়ের ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

গাজীপুরে চুরি-ছিনতাই বেড়েই চলছে: দুই সাংবাদিকের মোটরসাইকেল লুট

আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫