ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল রূপপুরের বিদ্যুৎ, সরবরাহের লক্ষ্য ২৪০ মেগাওয়াট ২১ নভেম্বর চূড়ান্ত সংযোগের পরিকল্পনা, পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে লাগতে পারে ৭-৮ মাস উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির অভিযানে উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা ট্রাম্পের মুখে মোদির প্রশংসা, কোয়াড বৈঠকে উজ্জ্বল সম্পর্কের কথা বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান প্রদান টেকনাফে সেনাসদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সানা খান ও মুফতি আনাসের জীবন নিয়ে দর্শকদের আলোচনা চট্টগ্রামে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের অভিযোগ সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে হাতিরঝিলের পানি গোলাপি: বুয়েটের বিশেষজ্ঞদের পরীক্ষা শুরু

টেকনাফে ইকোট্যুরিজম কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফের লম্বরী সৈকতসংলগ্ন ইকোট্যুরিজম কমপ্লেক্সে দুবৃর্ত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১০ ও ১১ অক্টোবর দুই দফায় এই হামলায় কমপ্লেক্সের আসবাবপত্র, সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলাকারীরা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং চাঁদা দাবি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা কমপ্লেক্সে অবস্থানরত মালিকের শিশু কন্যাকে অপহরণেরও চেষ্টা চালায়। তবে ঘটনাস্থলে থাকা অক্ষত সিসি ক্যামেরায় পুরো হামলার দৃশ্য ধারণ হয়েছে।

এ ঘটনায় কক্সবাজারের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে সন্ত্রাসী আব্দুল আজিজকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তাধীন রয়েছে।

ইকোট্যুরিজম ফেডারেশনের কর্মকর্তারা জানান, গত সেপ্টেম্বর থেকে লম্বরী সৈকতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম কর্মশালা চলমান রয়েছে। এই ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তাঁরা বলেন, সম্ভাবনাময় লম্বরী সৈকতের পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে বলেও জানান তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল

টেকনাফে ইকোট্যুরিজম কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫