ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান

টেকনাফে কাজী অফিসের সহকারী মামুনের বিরুদ্ধে অভিযোগ: রাতের অন্ধকারে ঘরে ঘরে বেআইনি কাবিননামা!

টেকনাফ কাজী অফিসের এক সহকারীকে ঘিরে উঠেছে নৈতিক ও প্রশাসনিক অনিয়মের গুরুতর অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী অফিসের সহকারী মামুন নিয়মবহির্ভূতভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে মোটা অংকের বিনিময়ে কাবিননামা (বিবাহনিবন্ধন) সম্পন্ন করছেন। যা আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি।স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত সময় ও প্রক্রিয়া উপেক্ষা করে তিনি ব্যক্তিগতভাবে কাবিননামা রেজিস্ট্রেশন করেন এবং এই কাজের বিনিময়ে ঘুষ হিসেবে বিপুল অর্থ আদায় করেন। একাধিক এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন—“রাতে হঠাৎ মামুন হাজির হয়, বলে কাবিন করিয়ে দেব, টাকা দিলে কাজ হয়ে যাবে। অফিসে যেতে হবে না।”এই অভিযোগে টেকনাফের সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, এমন কর্মকাণ্ড শুধু প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ নয়, সামাজিকভাবে বিবাহ প্রথার মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করে।আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, ম্যারেজ রেজিস্ট্রেশন আইন, ১৯৭৪ অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া ও অনুমোদনের বাইরে কাবিননামা রেজিস্ট্রেশন করা হলে তা শাস্তিযোগ্য এবং প্রশাসনিক দায়-দায়িত্বের বাইরে পড়ে। রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে কাবিননামা সম্পন্ন করা স্পষ্টতই প্রক্রিয়াগত জালিয়াতির মধ্যে পড়ে।টেকনাফ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযুক্ত সহকারী মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা ও পুলিশের মাধ্যমে স্বাধীন তদন্তের দাবি করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে কাজী অফিসের সহকারী মামুনের বিরুদ্ধে অভিযোগ: রাতের অন্ধকারে ঘরে ঘরে বেআইনি কাবিননামা!

আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫