ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়তে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পটিয়ায় ক্লিন ইমেজ যুবদল নেতা পিবলু চৌধুরী বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

মোঃ হারুন অর রশিদ, উখিয়া : ‎উখিয়া উপজেলার উত্তর পালংখালীতে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

‎৬ই মার্চ (শুক্রবার ) পালংখালী বন্ধু রেস্টুরেন্ট ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদিন জয়, আহ্বায়ক, উখিয়া উপজেলা ছাত্রদল।

‎আব্দুস সালাম সর্দার, উত্তর পালংখালী আদর্শ সমাজ।

‎আবুল বশর সর্দার, উত্তর পালংখালী আদর্শ সমাজ।

‎কামরান আলী চৌধুরী সোহান, সভাপতি, শ্যাডো অফ চেঞ্জ (SOC)।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম।

‎প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন,”উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশন এলাকার তরুণদের মধ্যে যে সেতুবন্ধন তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজ সংস্কার এবং দরিদ্র মানুষের কল্যাণে এই ফাউন্ডেশনকে সবসময় রাজপথে থাকতে হবে। তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাই তোমাদের এই ঐক্য যেন আজীবন অটুট থাকে।”

‎এছাড়াও বক্তারা বর্তমান সময়ের ভয়াবহ অভিশাপ মাদক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রজন্ম ফাউন্ডেশনের সদস্যরা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে তরুণদের খেলাধুলা ও সামাজিক কাজে যুক্ত করতে হবে। উত্তর পালংখালীকে একটি ‘মাদকমুক্ত আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তুলতে ফাউন্ডেশনের প্রতিটি সদস্যকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানানো হয়।

‎পরে ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। আয়োজনটি সফল করতে ফাউন্ডেশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করায় তাদের বিশেষ ধন্যবাদ জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি

উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট সময় : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬