ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

শ্বাসরুদ্ধকর ম্যাচে রেকর্ড জুটি গড়েও হারলো ওয়েস্ট ইন্ডিজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরও রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের ঝড়ে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েও জিততে পারল না ক্যারিবিয়রা। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ছিল উত্তেজনায় ঠাসা। তবে শেষ পর্যন্ত তাদের ৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (৯ নভেম্বর) নেলসনের সাক্সটন ওভাল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কিউইরা। কনওয়ে ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫৬ রান করেন কনওয়ে।

এছাড়া ড্যারিল মিচেল ২৪ বলে ৪১ ও রাচিন রবীন্দ্র করেন ১৫ বলে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাথু ফোর্ড ও জেসন হোল্ডার নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর মারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার মিলে ৭৮ রানের জুটি গড়েন। যা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি–টোয়েন্টিতে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১৬৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। স্প্রিঙ্গার ২০ বলে ৩৯ ও শেফার্ড ৩৪ বলে ৪৯ রান করেন। জ্যাকব ড্যাফি ও ইশ শোধি নেন ৩টি করে উইকেট। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

শ্বাসরুদ্ধকর ম্যাচে রেকর্ড জুটি গড়েও হারলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫