ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই হত্যা মামলা : সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালত ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন বলেন, যে পাঁচ মামলায় শ্যোন অ্যরেস্ট দেখানো হচ্ছে, তার কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সেলিনা হায়াত আইভী বর্তমানে কাশিমপুর কারাগারে। গত ৯ মে তাকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই হত্যা মামলা : সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫